XtGem Forum catalog
24-07-26 (20:22)
Advertisement:
কম্পিউটারের
স্পীড বাড়ানোর ১৮টি দারুণ টিপস. . . . .

১. কম্পিউটারে কখনো Theme
ইনস্টল করা উচিত
নয় । থিম কম্পিউটারকে অনেক ধীর করে দেয়।

২. কম্পিউটারে অ্যানিমেটেড ওয়ালপেপার, কথা বলা ঘড়ি (ভয়েস
ঘড়ি) ইত্যাদি ইনস্টল করবেন না। এগুলো কম্পিউটারকে ধীর
করে দেয়।

৩. Recycle bin সব
সময়ফাঁকা রাখুন।
Recycle bin-এ
কোনো ফাইল রাখবেন না। Recycle binএ
ফাইল রাখলে কম্পিউটারের
গতি কমে যায়।

৪. Start থেকে Run-এ ক্লিক করে এক এক করে Prefetch, temp, %temp%, cookies, recent লিখে Run করুন।
ফোল্ডারগুলো খুললে সবগুলো ফাইল ডিলিট করুন। কোনো ফাইল না মুছলে সেটি বাদ দিয়ে বাকিগুলো মুছে ফেলুন।

৫. কিছু য় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে Run করুন। এতে র্যামের কার্যক্ষমতা বাড়বে।

৬. ডেস্কটপে মাউস
রেখে ডান বাটনে ক্লিক করে Propertiesএ
যান। এখন ডান পাশ থেকে Settings এ ক্লিক করে ১৬ বিট নির্বাচন করে ok
করুন।

৭. আবার Start
থেকে Run-এ ক্লিক
করে msconfig
লিখে Run করুন। এখন ডান পাশের Services এ ক্লিক করুন। যে প্রোগ্রামগুলো সব
সময় কাজে লাগে না, সেগুলোর
থেকে টিক চিহ্ন
তুলে দিন। এখন
Startup-এ ক্লিক
করে সবগুলো টিক
চিহ্ন তুলে দিয়ে ok
করুন। Restart
দিতে বললে Restart দিন।

৮. এখন My Computer খুলে C ড্রাইভের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ
যান। তারপর Disk
Cleanup-এ ক্লিক
করে কিছু সময়
অপেক্ষা করুন। নতুন উইন্ডো এলে বাঁ পাশের সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে ok করুন।

এভাবে প্রত্যেকটি ড্রাইভ ক্লিন করতে পারেন।

৯. Start থেকে Control Panel-এ যান। Automatic Updates-এ
ডবল ক্লিক করুন। Turn off Automatic Updates নির্বাচন
করে ok করুন।

যারা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন, এটা তাঁদের জন্য ।

১০. My Computer-এর ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ
যান। এখন Advanced Settings সিলেক্ট
করে Performance-এর নিচে Settings-এ ক্লিক করুন। এখন Customs সিলেক্ট করে সবার নিচের বক্সের ঠিক
চিহ্নটি রেখে বাকি সবগুলো তুলে দিয়ে ok করুন।

১১. আবার My
Computer-এর ওপর
মাউস রেখে ডান
বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন Advanced সিলেক্ট করে নিচে ডান পাশে Error Reporting- এ ক্লিক করুন।

Disable সিলেক্ট
করে ok করুন।

১২. My computer-এ মাউস রেখে ডান
বাটনে ক্লিক করে Properties-এ
যান। এখন System
Restore-এ ক্লিক
করে Turn off System Restore on all drives-এ
ঠিক চিহ্ন দিয়ে ok
করুন। নতুন একটি উইন্ডো এলে সেটির
yes-এ ক্লিক করুন।
ডেস্কটপে যত কম
আইকন রাখা যায়
ততই ভালো।

১৩. Ctrl + Alt + Delete চেপে বা Task bar-এ রাইট ক্লিক করে Task Manager ওপেন করুন। তারপর
Processes-এ ক্লিক
করুন। অনেকগুলো প্রোগ্রামের তালিকা দেখতে পাবেন।
এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছেনা,
সেগুলো সিলেক্ট
করে End Process-এ ক্লিক করে বন্ধ
করে দেন। এই
প্রোগ্রামগুলোর
মধ্যে কিন্তু অপারেটিং সিস্টেমের
প্রোগ্রামও আছে।
যদি ভুল করে কোনো প্রোগ্রাম
বন্ধ করে দেন
এবং এতে যদি অপারেটিং সিস্টেমের কোনো সমস্যা হয়, তাহলে কম্পিউটার Restart দিন। ঠিক
হয়ে যাবে।

১৪. কম্পিউটারের
র্যাম কম থাকলে কম্পিউটার ধীরগতির হয়ে যায়।
ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার
কিছুটা ফাস্ট করা যায়। ভার্চুয়াল মেমোরি বাড়ানোর
জন্য প্রথমে My
computer-এ মাউস
রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ
যান। এখন Advance-এ
ক্লিক করে performance-এর
settings-এ ক্লিক
করুন। আবার
Advance-এ ক্লিক
করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum
size-এ আপনার
ইচ্ছামতো size
লিখে set-এ ক্লিক
করে ok দিয়ে বেরিয়ে আসুন।

তবে Initial size-এ
আপনার কম্পিউটারের
র্যামের size-এর
দ্বিগুণ এবং Maximum size-এ র্যামের size- এর চারগুণ দিলে ভালো হয়।

১৫. প্রথমে Control
panel-এ যান। Control panel থেকে Add or
Remove-এ ডবল
ক্লিক করুন। এখন
বাঁ পাশ থেকে Add/
Remove windows
components-এ
ক্লিক করুন। নতুন
যে উইন্ডো আসবে সেটির বাঁ পাশ
থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর
পাশের টিক চিহ্ন
তুলে দিন, তারপর
Accessories and
Utilities নির্বাচন
করে Details-এ
ক্লিক করুন। নতুন
যে উইন্ডো আসবে সেটি থেকে একই
পদ্ধতিতে যে প্রোগ্রামগুলো আপনারকাজে লাগে না সেগুলোর
পাশের টিক চিহ্ন
তুলে দিয়ে ok করুন।

এখন next-এ ক্লিক
করুন। Successful
massage এলে Finish- এ ক্লিক করুন। Restart
করতে বললে Restart করুন।

১৬. শুধু আপনার
প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করুন।
যে সফটওয়্যারগুলো সব সময় কাজে লাগে না, সেগুলো কাজ শেষ করে আবার আন-ইনস্টল করে দিন।

১৭. হার্ডডিস্কের
১৫ শতাংশ জায়গা ফাঁকা রাখলে এবং নিয়মিত ডিফ্রাগমেন্ট
করলে কম্পিউটার
অনেক ফাস্ট থাকে।
হার্ডডিস্কের ফাঁকা স্থানের পরিমাণ যত
বেশি থাকে ততই
ভালো।

১৮. সফটওয়্যার
ইনস্টল করে ব্যবহার করার
চেয়ে পোর্টেবল
সফটওয়্যার ব্যবহার
করলে কম্পিউটার
বেশি ফাস্ট থাকে।

Online : 1 visitor
Today : 1 visitor
U-ON
Gzip ON (100%)
Transisi : 0
IP : 216.73.216.88
Speed Opara : Mozilla/5.0 seconds
Host : 1 | Hits : 139
Modifier © Busterwap™
2012-2013
Rajshahi - Bangladesh